জিম্বাবুয়ের গতিঝড়ে ১০৩ রানেই অলআউট ওমান
জিম্বাবুয়ের তিন পেসার মিলেই ধসিয়ে দিলেন। কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ১৯.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে গেলো ওমান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জিম্বাবুইয়ান বোলারদের তোপের মুখে পড়ে ওমান। ২৭ রানে ৫ উইকেট হারায় দলটি। প্রথম পাঁচ ব্যাটারের কেউ দুই অংক ছুঁতে পারেননি।
দলের বিপর্যয়ে হাল ধরেন সুফিয়ান মেহমুদ আর ভিনায়েক শুক্লা। শুক্লা ২১ বলে ২৮ করে আউট হন। সুফিয়ানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৫।
৯৬ রানে ৯ উইকেট হারানো পর নাদিম খানের ব্যাটে একশ পার হয় ওমান।
তিন পেসার রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি আর ব্র্যাড ইভান্স নেন তিনটি করে উইকেট।
এমএমআর