বিপিএল স্থগিত না করতে বিসিবিকে অনুরোধ ফ্র্যাঞ্চাইজিগুলোর

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬

ক্রিকেটারদের বয়কট ইস্যু কোনোভাবেই সমাধান হচ্ছে না। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এর মধ্যে বিপিএলের চলতি আসর এখানেই স্থগিত করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে আজ বৃহস্পতিবার বিসিবির সঙ্গে জরুরি সভায় বিপিএল স্থগিত না করতে বিসিবিকে অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিসিবির একজন শীর্ষ কর্তা জাগো নিউজকে এটি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যার পর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছিল, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তাকে অপসারণের প্রক্রিয়া চালু থাকলে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা।

এসকেডি/এআরবি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।