অস্ট্রেলিয়ায় যাননি বিসিবি সভাপতি বুলবুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

‎টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। বিপিএল শেষে আপাতত বিশ্রামে ক্রিকেটাররা। গত তিন সপ্তাহের বেশি সময় ধরে আইসিসির কাছে চিঠি, বৈঠক ও সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলমান থাকলেও যাওয়া হচ্ছে না বিশ্বকাপে। শেষ হয়েছে বিপিএলের দ্বাদশ আসরও।

‎এসবের মধ্যেই গতকাল গভীর রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।

‎বিভিন্ন সূত্র থেকে তার দেশ ছাড়ার খবরটি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এছাড়া জাগো নিউজের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ভোর থেকে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এ কারণেই জাগো নিউজ অনেকটা রিকনফার্ম হতে না পেরেও নিউজটা প্রকাশ করেছে। পাঠকদের কাছে জাগো নিউজ দুঃখ প্রকাশ করছে এরকম একটা ভুল সংবাদ পরিবেশনের জন্য।

‎‎প্রথমবারের মতো বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না। এই সময়টায় বোর্ড সভাপতি বুলবুলের দেশ ছাড়ার খবরে জন্ম নিয়েছে অনেক জল্পনা। তবে আগে থেকেই বুলবুলের স্ত্রী-সন্তানরা অস্ট্রেলিয়ায় অবস্থান করায় তাকে কয়েকমাস পরই সেখানে যেতে হয় পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে এবারের দেশ ছাড়ার খবরটি সঠিক নয়।তিনি দেশেই অবস্থান করছেন।
‎‎
‎উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে। কিন্তু বিশ্বকাপে না যাওয়ায় আপাতত সিসিডিএমে চ্যালেঞ্জ কাপে মনোযোগী হবেন ক্রিকেটাররা।‎

আইএন/এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।