মতিঝিলে অজ্ঞাতপরিচয় ভবঘুরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৯ মার্চ ২০২৬

রাজধানীর মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের একটি বাসার নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহারিয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিন দুপুর পৌনে ১২টার দিকে মতিঝিলে টয়েনবি সার্কুলার রোডের একটি বাসার নিচ থেকে এই মরদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

এসআই শাহারিয়ার বলেন, ওই ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর। তিনি ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। সকালে ওই বাড়ির মালিক ফোন করে জানান তার বাসার নিচে একজন অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, ধারণা করছি তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে।

নিহত ব্যাক্তির ফিঙ্গারপ্রিন্ট যাচাই করেও তার নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।