কামিন্সের অনুপস্থিতিতে নতুন অধিনায়ক বেছে নিলো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৯ মার্চ ২০২৬

আসন্ন আইপিএল শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিলো সানরাইজার্স হায়দরাবাদ। দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে শুরুর ম্যাচগুলোতে অনুপস্থিত থাকবেন, তাই অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইশান কিশানকে।

কামিন্স বর্তমানে লাম্বার স্ট্রেস ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি পাওয়ার পর তিনি আগামী ২৩ মার্চ হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে, কিশানের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিষেক শর্মা।

আইপিএল শুরু হবে ২৮ মার্চ, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

উল্লেখযোগ্য বিষয় হলো, কামিন্স মাঠে ফেরার আগ পর্যন্ত এটি হবে দ্বিতীয় এমন একটি আইপিএল মৌসুম যেখানে সব (দশটি) দলের অধিনায়কই ভারতীয়। এর আগে ২০১৯ সালে শুধুমাত্র সানরাইজার্স হায়দরাবাদে বিদেশি অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। তবে প্রথম ম্যাচে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছিলেন ভুবনেশ্বর কুমার।

এখনও পর্যন্ত কামিন্স ঠিক কবে থেকে আইপিএলে খেলতে পারবেন, তা নিশ্চিত নয়। তবে ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরীণ সূত্র বলছে, তিনি অন্তত প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারেন।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।