নামিবিয়াকে ২০০ রানের লক্ষ্য দিলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানের চোখে চোখ রেখে খেলেছিলো যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। তৃতীয় ম্যাচে এসে নেদারল্যান্ডসকে পেয়ে ১৯৬ রান করে জয় তুলে নিয়েছিল ৯৩ রানে। এবার নামিবিয়াকে পেয়ে আবারও রানের পাহাড়ে চড়লো যুক্তরাষ্ট্রের ব্যাটাররা।

চেন্নাইর এম চিদাম্বরম স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র।

টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মানাঙ্ক প্যাটেল ও শায়ান জাহাঙ্গীর ৬৮ রানের জুটি গড়ে তোলেন। ১৮ বলে ২২ রান করে আউট হন শায়ান জাহাঙ্গীর। ৩০ বলে ৫২ রান করেন মোনাঙ্ক প্যাটেল। ৩টি করে বাউন্ডারি ও ছক্কার মার মারেন তিনি।

সর্বোচ্চ ৬৮ রান করেন সঞ্জয় কৃষ্ণমুর্তি। ৩৩ বলে ৬৮ রান করেন তিনি। ৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কার মার ছিল তার ইনিংসে। ২০ বলে ২৮ রান করেন মিলিন্দ কুমার। শুবহাম রঞ্জন করেন ৫ রান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।