প্রতিপক্ষের আতঙ্ক অভিষেক শর্মার বিশ্বকাপে টানা তিন শূন্য

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

অভিষেক শর্মার টি-টোয়েন্টি রেকর্ডটা দেখুন। স্ট্রাইকরেট প্রায় দুইশর কাছাকাছি। ওপেনিংয়ে নিয়মিতই ভারতীয় এই ব্যাটার তাণ্ডব চালান প্রতিপক্ষের ওপর। কিন্তু ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে সেই অভিষেক যেন রান করতেই ভুলে গেছেন!

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে তিনটি ম্যাচ খেলতে নেমেছেন অভিষেক, তিন ম্যাচেই শূন্য। পাকিস্তানের বিপক্ষে ৪ বলে ০, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১ বলে ০ এবং আজ (বুধবার) নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ বলে করেছেন ০। মাঝে নামিবিয়ার বিপক্ষে এক ম্যাচে বিশ্রামে ছিলেন।

কিন্তু সেই বিশ্রাম কাজে আসেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অভিষেক আসরটা অভিষেকের জন্য কাটছে দুঃস্বপ্নের মতো।

সবমিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সবশেষ সাত ইনিংসের ৫টিতেই শূন্য অভিষেকের। সামনের ম্যাচগুলোতে ছন্দে ফিরতে না পারলে শিরোপার অন্যতম দাবিদার ভারতের জন্য সেটা দুশ্চিন্তারই হবে!

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।