অনন্য কীর্তি গড়লেন শামার জোসেফ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ইতালিকে ৪২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবেই সুপার এইটে উত্তীর্ণ হয়েছে ক্যারিবিয়রা।

ইতালির বিপক্ষে জয়ে অন্যতম বড় ভূমিকা রেখেছেন পেসার শামার জোসেফ। কেবল বল হাতে ৪ উইকেট নিয়েছেন এমনটা নয়। ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। ধরেছেন উইকেটের সমান ৪টি ক্যাচও। আর তাতে গড়েছেন এক অনন্য রেকর্ডও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সমান ৪টি উইকেট ও ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

এমনকি টি-টোয়েন্টির বিশ্ব আসরে উইকেটকিপার বাদে ৪ ক্যাচ নেওয়ার রেকর্ডেও নিজের নাম তুলেছেন শামার। এই রেকর্ডে আছে আরও ৪ ক্রিকেটারের নামও। পঞ্চম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন শামার জোসেফ।

উল্লেখ্য, ইতালির বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১২৩ রানে ইতালির ইনিংস। ফলে ৪২ রানের জয় পায় উইন্ডিজ।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।