আবরারকে দলে নিয়ে বিপাকে ভারতীয় মালিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৩ মার্চ ২০২৬

আইপিএলের মালিকানাধীন দ্য হানড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো দলে কোনো পাকিস্তানি খেলোয়াড় না নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সানরাইজার্স লিডস দলে ভিড়িয়েছে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে। ফলে ভারতীয় মালিকানাধীন দলে দীর্ঘদিন পর খেলতে যাচ্ছেন কোনো পাকিস্তানি খেলোয়াড়।

ইংল্যান্ডের এই প্রতিযোগিতায় আইপিএলের মালিকদের দল রয়েছে চারটি দল। এমআই লন্ডন (মুম্বই ইন্ডিয়ান্স), ম্যানচেস্টার সুপার জায়ান্টস (লখনউ সুপার জায়ান্টস), সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দরাবাদ) ও সাউদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)।

‘দ্য হান্ড্রেড’-এর নিলামের আগে শোনা গিয়েছিল, ভারতের মালিকানাধীন চার দলের কেউ পাকিস্তানের খেলোয়াড়দের কিনবে না। যদিও তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এই আলোচনা সামনে আসার পর সমালোচনা করেন ইংল্যান্ডের একাধিক সাবেক ও বর্তমান ক্রিকেটার।

নিলামে আবরারকে দলে নেয় সানরাইজার্স। দলের জার্সি পরা আবরারের ছবি সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করে তারা। এই পোস্টের পরই শুরু হয় বিতর্ক। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি। তাদের দাবি, নিলামে অনেক ক্রিকেটার ছিলেন। পাকিস্তানের স্পিনারকে না কিনলে ক্ষতি হতো না। যেখানে বাকি তিন ভারতীয় মালিক পাকিস্তানের কোনো ক্রিকেটার কেনেননি, সেখানে কেন আবরারকে কিনলেন কাব্য।

নিলামে হারিস রউফ, শাদাব খান ও সাইম আয়ুবের মতো পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। চতুর্থ ক্রিকেটার উসমান তারিক দল পান। তাকে কিনেছে মোস্তাফিজুরর রহমানের বার্মিংহ্যাম ফিনিক্স। সেই দলে কোনও ভারতীয় মালিক নেই।

চলতি মাসেই শুরু আইপিএল। অনেকে দাবি করেছেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে সকলের বয়কট করা উচিত। কেউ কেউ বলেছেন, আইপিএলেও ভারতীয় ক্রিকেটারদের থেকে বিদেশি ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেয় সানরাইজার্স। যেখানে বাকি ন’দলে ভারতীয় অধিনায়ক রয়েছেন, সেখানে একমাত্র সানরাইজার্সের অধিনায়ক বিদেশি (প্যাট কামিন্স)। এর থেকেই প্রমাণিত, তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। অনেকে তো এ-ও বলেছেন, আইপিএলে মুস্তাফিজুর রহমানের যা হাল হয়েছে, ‘দ্য হান্ড্রেড’ লিগে সেটাই হবে আবরারের। নিলামে কিনেও মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঠিক একই রকম ভাবে আবরারকে লিগ শুরুর আগেই ছাড়তে বাধ্য হবে সানরাইজার্স।

চলতি মাসে শুরু হচ্ছে আইপিএল। ইতিমধ্যেই কিছু সমালোচক দাবি করছেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করা উচিত। তাদের মতে, এই ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ক্রিকেটারদের তুলনায় বিদেশি খেলোয়াড়দের বেশি গুরুত্ব দেয়। বাকি নয়টি দলের অধিনায়ক ভারতীয় হলেও, সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স একজন বিদেশি। এর মাধ্যমে বোঝা যায়, দলটি মূলত ব্যবসার দিককেই প্রাধান্য দেয়। অনেকে আরও দাবি করেছেন, আইপিএলে মুস্তাফিজুর রহমানের পরিস্থিতি যেভাবে হয়েছিল, ‘দ্য হান্ড্রেড’ লিগে তেমনই হবে আবরারের। নিলামে কেনার পরও মুস্তাফিজকে ছাড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। অনুরূপভাবে, লিগ শুরুর আগেই আবরারকেও ছাড়তে হতে পারে সানরাইজার্সকে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।