পিএসএলে নাহিদের দলে শরিফুলও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬

গতকালই বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ডের অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, বিদেশের লিগ খেললে অভিজ্ঞতা বাড়ে তবে আগে দেশের সিরিজ। এরপরই শঙ্কা জাগে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি খেলোয়াড়রা অনাপত্তিপত্র পাওয়া নিয়ে। এর মাঝেই খবর এলো, পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলামকে।

প্রথমবারের মতো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন শরিফুল। নিলামে অবিক্রিত থাকলেও সরাসরি চুক্তিতে এবার দলে পেলেন তিনি। আগেই সেই দলে আছেন বাংলাদেশের আরেক পেসার গতিতারকা নাহিদ রানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গতকাল সোমবার রাত ১১টার দিকে শরিফুলকে দলে নেওয়ার খবরটি এক পোস্টে নিশ্চিত করে জালমি।

শরিফুলকে স্বাগত জানিয়ে পেশোয়ার লিখেছে, ‘ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম প্রস্তুত, হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে।’

পিএসএলের ১১তম আসরে শরিফুল ছাড়াও খেলছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। নহিদ রানা, পারভেজ হোসেন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে এবার যোগ দিচ্ছেন শরিফুলও।

উল্লেখ্য, এবারের পিএসএল মাথে গড়াবে আগামী ২৬ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।