পিএসএল শেষ পারভেজ ইমনের, ফিরছেন দেশে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১১ এপ্রিল ২০২৬

প্রথম দুই ম্যাচে তেমন ভালো করতে না পারলেও তৃতীয় ম্যাচেই ছন্দ খুঁজে পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। মুলতান সুলতানসের বিপক্ষে ১৯ বলেই ২ চার আর ৫ ছক্কায় খেলেন ৪৫ রানের বিধ্বংসী ইনিংস।

তবে ওই ইনিংসের পর আর মাঠে নামা হয়নি পারভেজ ইমনের। কারণ, চোট। অবশেষে লাহোর কালান্দার্স জানালো, ইমনের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে আর খেলা হচ্ছে না। চোট নিয়ে দেশে ফিরছেন এই ওপেনার।

গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় আসিফ আলির সঙ্গে ধাক্কা খান ইমন। তাতে তার কাঁধে আঘাত লেগেছে।

লাহোরের হয়ে খেলা তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইকরেটে ৭১ রান করেছেন ইমন। নিজের খেলা শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েই বিদায় নিচ্ছেন ইমন।

আজ (শনিবার) রাতে পারভেজ ইমনের ঢাকার বিমানে চড়ার কথা। এমনটাই জানিয়েছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।