‘হাওয়া’র রেকর্ড ভাঙার পথে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

আঠারো দিন পেরিয়ে এবার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা। মুক্তির পর থেকেই দেশে ও দেশের বাইরে দাপিয়ে ব্যবসা করছে তারকাবহুল এই সিনেমাটি।

প্রযোজনা সূত্রে জানা যায়, ঈদের সিনেমার মধ্যে এটি এখন দর্শক চাহিদার পাশাপাশি আয়েও শীর্ষে রয়েছে। গত মুক্তির পর থেকে সিনেমাটি দেশে ৬ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে। দেশের পাশাপাশি সিনেমাটি বিদেশের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে।

শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে এক লাখ ৫৪ হাজার ডলার। পরবর্তী দিনের আয় ও অস্ট্রেলিয়ার বাজারের আয় মিলিয়ে এই আয় আরও বেশি।

সিনেমাটির উত্তর আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো থেকে জানা যায়, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ২ লাখ ৪৬ হাজার ডলার গ্রস কালেকশন হয়েছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার আয় করেছে সিনেমাটি।

এর বাইরে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে সিনেমাটির গ্রস কালেকশন হয়েছে ৬৩ হাজার ২১৮ ডলার। এরমধ্যে যুক্তরাজ্য থেকে ১৪ হাজার ২১৮ মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে আয় করেছে ৪৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার।

সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই ‘হাওয়া’ সিনেমার রেকর্ড ভেঙে নর্থ আমেরিকায় সর্বোচ্চ গ্রস কালেকশনের বাংলা সিনেমা হতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমাটি উত্তর আমেরিকা থেকে আয় করেছিল ২ লাখ ৭১ হাজার ডলার।

পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন এটাই ভালো লাগার। কারণ, দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।’

আরও পড়ুন:
টালিউডে আবারও চঞ্চল চৌধুরী 
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আবেগঘন স্ট্যাটাস অপি করিমের 

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ। 

এলআইএ/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।