ফ্লাইডলাইটের আলো কমায় খেলা বন্ধ!

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচের সময় এগিয়ে আনা হয়। সেক্ষেত্রে আজ টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে দুপুর ২টায়।

তবে আকাশে মেঘ থাকায় খেলা শুরুর কিছুক্ষণ পরই ফ্লাড লাইট জ্বালাতে হয়েছে। ১৭তম ওভারে সেটি বন্ধ হয়ে যাওয়ায় আপাতত খেলা বন্ধ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের মাঠের ফ্লাড লাইটের বেশিরভাগ বাতি নিভে যাওয়ায় আপাতত বন্ধ রয়েছে খেলা।

খেলা বন্ধ হওয়ার আগে ১৬.৩ ওভারে ৫ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।