এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৫ এপ্রিল ২০২৬

লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে রিয়াল বেটিসের বিপক্ষে। এই ড্রয়ে ক্ষীণ হয়ে গেছে শিরোপা জেতার সম্ভাবনা। তবে লাভবান হয়েছে শীর্ষে থাকা বার্সেলোনা।

ম্যাচ ড্রয়ের পাশাপাশি আরেকটি দুঃসংবাদও ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘মাসল ওভারলোড’- এ ভুগেছেন বলে ক্লাব সূত্রে জানা গেছে।

খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে নিজেই বদলি হওয়ার অনুরোধ জানান। এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্রান্স অধিনায়কের চোট খুব একটা গুরুতর নয়। বিস্তারিত পরীক্ষার ফল এখনও বাকি থাকলেও, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বড় কোনো শঙ্কা আপাতত নেই।

রিয়ালের কোচ Álvaro Arbeloa ম্যাচ শেষে বলেন, ‘এমবাপের অবস্থা সম্পর্কে আমি এখনই কিছু বলতে পারছি না। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল, আগামী কয়েক দিনে পরিস্থিতি কী হয়, তা দেখা হবে।’

উল্লেখ্য, এর আগেই বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল হ্যামস্ট্রিং ইনজুরিতে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন, যদিও তিনি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।