দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রাম থেকে আশার খবর, ম্যাচ নিয়ে তেমন শঙ্কা নেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৯ এপ্রিল ২০২৬

ঢাকায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামেও সকালে বৃষ্টি ছিল। তবে স্থানীয় সময় দশটার পর বৃষ্টি থেমেছে। এখন পর্যন্ত বৃষ্টি বন্ধ আছে। ফলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা অনেকটা কমেছে।

চট্টগ্রাম থেকে জাগো নিউজের সঙ্গে আলাপে সুখবর জানিয়েছেন পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু। তিনি জানিয়েছেন, চট্টগ্রামে মাঠের আশেপাশে আপাতত বৃষ্টি নেই। দুপুর ১২টায় আরেকবার বৃষ্টির পূর্বাভাস আছে। যদি তখন এক ঘণ্টাও বৃষ্টি হয় পরের এক ঘণ্টার মধ্যে মাঠ প্রস্তুত করা সম্ভব। কারণ স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা যথেষ্ট ভালো।

ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দুইটায়। কিউরেটর বাবু সকাল সাতটা থেকে মাঠ পরিচর্যার কাজ করছেন। টনি হেমিং হেড কিউরেটর হলেও বাবু এই মাঠের মূল পরিচর্যার কাজে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি জানালেন, মাঠের ঘাস কাটা হয়েছে যাতে পানি না জমে। আজ সকালেও আরেকবার কাটা হয়েছে। ফলে বৃষ্টি খুব বেশি সময় না হলে মাঠ প্রস্তুত করতে সমস্যা হবে না। ফলে ওভার কাটার সম্ভাবনা কম। ম্যাচ বাতিলের সম্ভাবনা তো আরও কম।

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।