নারী টি-টোয়েন্টি

ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৬

সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচটি তাই সিরিজে সমতা ফেরানোর ও ঘুরে দাঁড়ানোর। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে আগে ব্যাটিং করবে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।

গত ২৮ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে ভালো সূচনা করেছে শ্রীলঙ্কা নারী দল।

এই ম্যাচটি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করলেও পরের দুটি ম্যাচ হেরে আর সিরিজ জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতির দলের। তবে আজকের ম্যাচটি জিতে সিরিজ ফিরতে চাইবে স্বাগতিকরা।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।