টি-টোয়েন্টি

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-লিটনের, বড় লাফ শরিফুলের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৭ মে ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় (একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) শেষ করেছে বাংলাদেশ। ওই সিরিজে সেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। ২ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৮৪ রান।

এমন পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে হৃদয়ের। বাংলাদেশ দলের এই মিডল অর্ডার ব্যাটার ২ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ৩৭তম স্থানে উঠে এসেছেন।

অধিনায়ক লিটন দাসও উন্নতি করেছেন। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ২৬ রানের ইনিংস খেলা লিটন র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। বর্তমান টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে তার অবস্থান ৫২তম।

বোলিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগার বোলারদের। নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে দুই ম্যাচে ২ উইকেট নির্য়ে অফস্পিনার শেখ মেহেদী হাসান এক ধাপ এগিয়েছেন। উঠে এসেছেন তালিকায় ১৭ নম্বরে।

তবে র‍্যাঙ্কিংয়ের তালিকাতে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। একলাফে ৯ ধাপ টপকে বোলারদের তালিকায় এখন ৫৪তম অবস্থানে তিনি। সিরিজের দুই ম্যাচে ৪ উইকেট শিকার করেন শরিফুল।

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়েছেন, তার অবস্থান এখন ১২তম।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।