আঞ্চলিক কমিটি বাতিল, কোকা-কোলার সঙ্গে নতুন চুক্তি বিসিবির
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির তৃতীয় সভায় আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর কমিটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কোকা-কোলার সঙ্গেও চুক্তি নবায়ন করবে তামিম ইকবালের বোর্ড।
এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ চট্টগ্রাম, সিলেট ও বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি অনুমোদন দিয়েছিল। সোমবার বোর্ড সভায় কমিটিগুলো তাৎক্ষণিকভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তামিমের নেতৃতাধীন বিসিবির অ্যাডহক কমিটি।
এছাড়া বোর্ড কোকা-কোলা বাংলাদেশকে আগামী দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দিয়েছে।
এসকেডি/এমএমআর