তাইজুলের তোপে দ্বিতীয় সেশনও বাংলাদেশের  

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৭ মে ২০২৬

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের বোর্ডে যোগ হয়েছিল নতুন করে ৭৫ রান, হারিয়েছিল ৪ উইকেট। ওই সেশনে ৪ উইকেট ভাগ করে নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। এই সেশনেও ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান। যার ৩টিই তাইজুলের শিকার আর একটি নাহিদ রানার।

সিলেটে এই সেশনে পাকিস্তান যোগ করেছে ১১০ রান। সবমিলিয়ে বোর্ডে রান ৮ উইকেট হারিয়ে ২০৬। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও পিছিয়ে সফরকারীরা ৭২ রান।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপের সবচেয়ে দামি উইকেটটা নিয়েছেন নাহিদ রানা। ৬৮ রান করা বাবর আজমকে ফেরান তিনি। নাহিদের ভ্যারিয়েশনে বিভ্রান্ত হয়ে মিড-অনে ক্যাচ দেন মুশফিকুর রহিমকে। তার বিদায়ে ১৪২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

এরপর একে একে সালমান আলী আগা (২১), রিজওয়ান (১৩) ও হাসান আলীকে (১৮) সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে সিলেট টেস্টের চালকের আসনে নিয়ে আসেন তাইজুল ইসলাম। ফলে ১৮৪ রানে ৮ উইকেট হারায় পাকিস্তান।

চা-বিরতির আগে সাজিদ খান ১২ ও খুররম শাহজাদ অপরাজিত ১০ রানে।

আইএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।