বিসিবির নির্বাচন

তিন ক্যাটাগরিতে চূড়ান্ত হলো ১৭৪ জন কাউন্সিলর

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৭ মে ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। এর আগে প্রকাশ করা হয়েছে কাউন্সিলর মনোনয়নের চূড়ান্ত তালিকা। জেলা, বিভাগ, ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এবার মোট ১৭৪ জন কাউন্সিলরের নাম চূড়ান্ত করা হয়েছে।

বিসিবির গাইডলাইন অনুযায়ী, এবারের তালিকায় তিন ক্যাটাগরিতে ব্যাপক রদবদল এসেছে। তিনটি ক্যাটাগরিতে মোট ১৮৪ জন কাউন্সিলরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

ক্যাটাগরি-১ এ বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন ৬৬ জন। এই ক্যাটাগরিতে দেশের ৭টি বিভাগ এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা থেকে মোট ৫৯জন কাউন্সিলরদের নাম চূড়ান্ত করা হয়েছে। (কিছু জেলার পদ বর্তমানে শূন্য রয়েছে)।

ক্যাটাগরি ২-এ ঢাকার বিভিন্ন ক্লাব থেকে কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে মোট ৭৬ জন। এরপর ক্যাটাগরি-৩ তে রয়েছে ৪২ জন। এই ক্যটাগরিতে বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া সংস্থা, বোর্ড-এর কাউন্সিলরদের রাখা হয়েছে।

এসকেডি/এআরবি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।