বাংলাদেশের কাছে হারের পর আইসিসির বড় শাস্তির কবলে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৫ মে ২০২৬

এমনিতেই পাকিস্তানের দিনকাল ভালো যাচ্ছে না। বাংলাদেশের কাছে টানা তিন টেস্ট হেরেছে। সবশেষ মিরপুর টেস্টে হেরেছে ১০৪ রানের ব্যবধানে।

এর মধ্যে এলো বড় দুঃসংবাদ। ঢাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান ৮ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। একইসঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

স্লো ওভার রেটের ক্ষেত্রে আইসিসি এখন বেশ কঠোর। মিরপুর টেস্টে পাকিস্তান নির্ধারিত সময়ে ৮ ওভার পিছিয়ে ছিল। যার জন্য এত বড় শাস্তির মুখে পড়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ টেস্টে ২ জয় আর ২ হারে পাকিস্তানের পয়েন্ট ছিল ১২। এখন তা হয়ে গেছে মাত্র ৪ পয়েন্ট, তারা আছে সাত নম্বরে। সমান ম্যাচে একটি করে জয়, হার এবং ড্র নিয়ে বাংলাদেশের পয়েন্ট ১৬। বাংলাদেশ আছে পাকিস্তানের ঠিক ওপরে ছয় নম্বরে।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।