আজানকে আউট করে পাকিস্তানের দ্বিতীয় উইকেট তুলে নিলেন মিরাজ
দুই ওপেনারই সাজঘরের পথ ধরেছে পাকিস্তান। নাহিদ রানার বলে আব্দুল্লাহ ফজল আউট হওয়ার পর আজান আওয়াইসকে আউট করলেন মেহেদি হাসান মিরাজ। লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি দলীয় ৪১ রানে।
সিলেটে চতুর্থ দিনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইতিবাচক শুরু করলেও দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেললো পাকিস্তান। দুই চারে ৪৯ বলে ২১ রান করেন আজান।
অধিনায়ক শান মাসুদের সঙ্গে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার অভিজ্ঞ বাবর আজম। প্রথম ইনিংসে তিনি খেলেছেন ৬৮ রানের দারুণ ইনিংস। এই ইনিংসেও তার দিকে তাকিয়ে পাকিস্তানের সমর্থকরা।
প্রথম উইকেটটি নেন নাহিদ রানা। গালিতে ক্যাচ আউট করেন ফজলকে তিনি। দারুণ ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ। ৬ রান করে দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন তিনি।
এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত পাকিস্তানের বোর্ডে রান ২ উইকেটে। জিততে দরকার এখনও ৩৮৭ রান।
এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের।
আইএন