নাসিরের ঝোড়ো ব্যাটিং, মিঠুনের দুর্দান্ত সেঞ্চুরি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৮ পিএম, ১৬ মে ২০২৬

আজ শনিবার নিজ নিজ খেলায় জিতেছে ঢাকা লেপার্ডস, সিটি ক্লাব ও অগ্রণী ব্যাংক। এই ৩ দলের এটা ছিল ৫ নম্বর খেলা। তৃতীয় জয়ে লেপার্ডস, সিটি ক্লাব আর অগ্রণী ব্যাংক সমান ৬ পয়েন্ট করে পেয়ে আবাহনী ও রুপগঞ্জের সমান সমানে থাকলো।

ক্রিকেটার্স একাডেমি মাঠে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের অনবদ্য শতক (৮৬ বলে ১১২) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ঢাকা লেপার্ডসকে ১২০ রানের বড় জয় পেতে মূল ভূমিকা রেখেছে। সাথে মিডল অর্ডার মঈন খানের ৪৪ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংসটিও কার্যকর ভূমিকা রেখেছে। তাদের দু’জনার বড় দুটি ইনিংসের ওপর ভর করে ঢাকা লেপার্ডস ৩৫১ রানের বড় স্কোর গড়ে। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ২৩১ রানে সব উইকেট হারায়।

অন্যদিকে বিকেএসপি তিন নম্বর মাঠে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব। অধিনায়ক মাহমুদুল হাসান লিমনের (১৪৪ বলে ১০৬) অনবদ্য শতক আর আব্দুল্লাহর (৩৭ বলে ৫০) হাফ সেঞ্চুরির ওপর ভর করে রুপগঞ্জ টাইগার্স ৭ উইকেটে ২৪৬ রান তুলেও পারেনি।

Mohammad Mithun

সাদেকুর রহমানের দুর্দান্ত সেঞ্চুরি আর আনামুল হক আনামের আক্রমনাত্মক অর্ধশতকে (৮৫ বলে ৯০) ৪ উইকেট হাতে রেখে ৬৩ বল আগেই জিতে যায় সিটি ক্লাব।

এছাড়া পিকেএসপিতে অগ্রণী ব্যাংক ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। প্রিতম কুমারের বিগ ফিটিতে (৬২ বলে ৭২) গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটে ২৫২ রান করে। জবাবে ২ অভিজ্ঞ নাসির হোসেন আর শুভাগত হোমের ‘বিগ ফিফটিতে’ ওই রান টপকে ৪ উইকেটের জয় পায় অগ্রণী ব্যাংক।

নাসির (৭৯ বলে ৭৮ নট আউট) আর শুভাগত হোম (৬৭ বলে ৭৮) ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের বড় জুটি গড়লে ৭ বল আগে জয়ের বন্দরে পৌছে অগ্রণী ব্যাংক।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।