হৃদরোগে আক্রান্ত জাতীয় দলের সাবেক ওপেনার মিশা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০

জাতীয় দলের সাবেক ওপেনার ও দেশ বরেন্য দন্তচিকিৎসক ডঃ আসাদুজ্জামান মিশা হ্রদরোগে আক্রান্ত। ডঃ মিশার হৃদপিন্ডে অস্ত্রোপচার করতে হবে।

তার পারিবারিক সূত্র জানিয়েছে আগামীকাল ১৪ সেপ্টেম্বর সোমবার তার হৃদপিন্ডে অপারেশন করা হবে।

প্রসঙ্গতঃ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ডঃ মিশা। ইউনাইটেড হাসাপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হবে বলে জানা গেছে তার পারিবারিক সূত্রে।

এআরবি/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।