ভূতের ‘আসল ভিডিও’ দেখালেন শামি
রাতের রাস্তায় একা একা গাড়ি চালাচ্ছেন। চারদিকে ভৌতিক সব আওয়াজ। গা ছমছমে ভাব। কেমন লাগবে? ভারতীয় পেসার মোহাম্মদ শামি এমনই এক ভিডিও আপলোড করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
যদিও সেই ভিডিওটি কে ধারণ করেছে, সেটি পরিষ্কার করে বলেননি শামি। ভক্তদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘প্রথম রিয়েল ভিডিও, শেষ পর্যন্ত দেখুন।’ ওই লেখার সঙ্গে আবার ইমোজিও যোগ করেছেন, যাতে দেখা যাচ্ছে ভূত দৌড়াচ্ছে একজনকে।
কেন হঠাৎ এমন ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন শামি? অনেকেই মনে করছেন, ভারতীয় এই পেসার হয়তো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে নিজের ওপর চাপ কমাতে চাইছেন, তাই মজা করেই দিয়েছেন এই ভিডিও।
অনেকের আবার মত, নাহ। ইংল্যান্ডের রাস্তায় গাড়ি চালানোর সময় আসলে ভয়ংকর এক পরিস্থিতিতে পড়েছিলেন শামি। নানা ধরনের আওয়াজ হচ্ছিল আশেপাশে, হয়তো ভূতের ভয়ই পেয়েছেন ভারতীয় পেসার।
বৃষ্টির কারণে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে। ওই টেস্টে অবশ্য বেশ ভালো বোলিং করেন শামি। দুই ইনিংসে নেন ৪ উইকেট।
View this post on Instagram
এমএমআর/এমএস