মেসির লিগে যোগ দিলেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৫ মার্চ ২০২৬

দীর্ঘদিন ইউরোপের শীর্ষ লিগে খেলার পর সেই অধ্যায়ের ইতি টানলেন বলা যায় আন্তেনিও গ্রিজম্যান। এবার নতুন গন্তব্য যুক্তরাষ্ট্রের মেজর লিগ (এমএলএস) সকারে। যোগ দিতে যাচ্ছেন অরল্যান্ডো সিটিতে।

রিয়াল সোসিয়েদাদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদে দীর্ঘদিন খেলার পর এবার ইউরোপ ছেড়ে মেসির প্রতিপক্ষ হতে যাচ্ছেন ২০১৮ ফিফা বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আগে অবশ্য বার্সেলোনায় ছিলেন মেসির সতীর্থ।

গতকাল (মঙ্গলবার) চুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ক্লাবটি। ৩৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে ‘ডেজিগনেটেড প্লেয়ার’ চুক্তি করেছে অরল্যান্ডো সিটি। এমন চুক্তির আওতায় নির্ধারিত বেতন সীমার বাইরেও চড়া দামে খেলোয়াড়দের কিনতে পারে ক্লাবগুলো।

আমেরিকান ক্লাবটি গ্রিজম্যানের সঙ্গে চুক্তি করেছে দুই বছরের। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সুযোগ রয়েছে এক বছর সেটি বৃদ্ধিরও। চলমান মৌসুমটা তিনি অ্যাটলেটিকো মাদ্রিদেই খেলবেন।

নতুন ঠিকানা নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রিজম্যান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অরল্যান্ডো সিটির সঙ্গে আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।