বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ২৩ মার্চ ২০২৬

সামনে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। কিন্তু লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইন্টার মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো। দলের সাফল্যের জন্য মেসির মাঠে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

মাসচেরানো বলেন, ‘মেসিকে যতটা সম্ভব যত্নে রাখা হচ্ছে। তবে তিনি সেই ধরনের খেলোয়াড় যিনি মাঠে খেললেই সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই তার শারীরিক অবস্থা প্রতিদিন পর্যবেক্ষণ করা হবে এবং তার অনুভূতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মেসি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাকে ছাড়া আমাদের লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব।’

সম্প্রতি নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে মেসি পুরো ৯০ মিনিট খেলেন এবং একটি গোলও করেন। এখন তিনি আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দিতে যাচ্ছেন।

বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত করেননি মেসি। তিনি জানিয়েছেন, নিজের ফিটনেস ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবেন।

আর্জেন্টিনা মার্চ আন্তর্জাতিক বিরতিতে মৌরিতানিয়া এবং জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। অন্যদিকে স্পেনের সঙ্গে ফাইনালিসিমা ম্যাচটি বাতিল হওয়ায় বিশ্বকাপের আগে গুয়েতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।