ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল হজম হামজাদের
ভিয়েতনামে স্বাগতিকদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার হ্যানয়ে স্বাগতিকরা বাংলাদেশের বিপক্ষে এক চেটিয়ে খেলেই শক্তির পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে।
ভিয়েতনাম তিন গোলের দুটিই করেছে সেটপিস থেকে। অষ্টম মিনিটে ম্যাচের প্রথম কর্নার কিক থেকেই গোল আদায় করে নেয় ভিয়েতনাম। রক্ষণের ভুলে বল জড়ায় বাংলাদেশের জালে। কর্নারের বল ভিয়েতনামের দো হোয়াংয়ের শট বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় জায়ান আহমেদের পালে লেগে আশ্রয় নেয় জালে।
১৮ মিনিটে ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান মান। ৩৮ মিনিটে হাইলং দুইজনকে কাটিয়ে ব্যবধান ৩-০ করে। প্রথমার্ধে বাংলাদেশ সেভাবে প্রভাব ঘাটাতে পারেনি। ফয়সাল আহমেদ ফাহিমের একটি ভলি ভিয়েতনামের গোলরক্ষক বাম দিক দিয়ে ঝাঁপিয়ে রক্ষা করেন। সোহেল রানার একটি শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
বাংলাদেশের একাদশ
মেহেদি হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদন, সাদ উদ্দিন ও শামিত সোম।
আইএইচএস/