পরিবর্তন এলো আর্জেন্টিনার ম্যাচের সূচিতে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩১ মার্চ ২০২৬

মৌরিতানিয়ার বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার পরবর্তী প্রীতি ম্যাচ জাম্বিয়ার বিপক্ষে। যে ম্যাচে শুরু থেকেই লিওনেল মেসি খেলবেন বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই শেষ ম্যাচ আলবিসেলেস্তেদের।

সেই ম্যাচের সময়সূচিতে এসেছে পরিবর্তন। ম্যাচের তারিখ একই থাকলেও পরিবর্তন আনা হয়েছে খেলা শুরু হওয়ার সময়ে। স্থানীয় সময় সোয়া আটটায়। নতুন সময় অনুযায়ী ১৫ মিনিট পিছিয়ে ম্যাচটি শুরু হবে সাড়ে ৮টায়। যা কিনা বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন সূচিতে ম্যাচটি কিক অফ হবে সাড়ে আটটায়, আসল সময়ের চেয়ে ১৫ মিনিট পর।

বোমবোনেরা স্টেডিয়ামে আগের প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। প্রথম গোলটি করেন এনজো ফার্নান্দেজ ১৭ মিনিটে এবং ৩২ মিনিটে নিকো পাজের পা থেকে আসে দ্বিতীয় গোল।

মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে হারালেও আছে বেশকিছু অপূর্ণতা। যেমন জয়টা বড় না হওয়া কিংবা ৯৪ মিনিটে একটি গোল হজম করা। জাম্বিয়ার বিপক্ষে আগামীকাল এই দুর্বলতাগুলোই কাটিয়ে উঠতে চায় আর্জেন্টিনা

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।