সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ৩১ মার্চ ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষে চোখে চোখ রেখে খেলেও প্রথমার্ধে পিছিয়ে থাকতে হয়েছে বাংলাদেশকে। সিঙ্গাপুরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ বল পজেশনে এগিয়ে থেকেও প্রতি আক্রমণে গোল খেয়ে ১-০ তে পিছিয়ে পড়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

৩১ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় স্বাগতিক সিঙ্গাপুর। পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে ঢুকে শট নিয়েছিলেন গ্লেন কুয়ে। গোলরক্ষক মিতুল মারমা বলটি প্রতিরোধ করেছিলেন। তবে ফিরতি বলে স্টুয়ার্টের কোনাকুনি শট ফেরানোর উপায় ছিল না বাংলাদেশ গোলরক্ষকের।

৩৯ মিনিটে বাম দিক দিয়ে বাংলাদেশের একটা সংঘবদ্ধ আক্রমণ ছিল। বক্সে মোরসালিন শট নিতে গিয়ে বাধা পেয়ে পড়েও গিয়েছিলেন। পেনাল্টির জোরালো দাবি ছিল। তবে রেফারি সেই দাবিতে কর্ণপাত করেননি।

বাংলাদেশ

মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, শামিত সোম ও শেখ মোরসালিন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।