দুই যুগ পর বিশ্বকাপে তুরস্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০১ এপ্রিল ২০২৬

বিশ্ব ফুটবলে আজকের দিনটায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালির আরও একবার বিশ্বকাপে উঠতে না পারার খবরটি। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে খেলা হচ্ছে না তাদের।

বিশ্বকাপে ইতালির টানা তৃতীয়বার হতাশ করার দিনে দুই যুগ তথা ২৪ বছর পর বিশ্বকাপের টিকিট কাটলো তুরস্ক। প্রিস্টিনায় প্লে অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো দলটি।

কসোভোর বিপক্ষে কেরেম আকতারকোগ্লুর ৫৩ মিনিটের গোলে এগিয়ে যায় তারা। ওই এক গোলই যথেষ্ট হয়ে যায় দেশটির জয়ের জন্য। ২০০২ সালের পর আবারও বিশ্বকাপে সুযোগ পেল দলটি।

২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ পায় কসোভা। প্রথমার্ধে তাদের একটি শট ফিরে আসে তুরস্কের পোস্টে লেগে। ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ পাওয়া কসোভোর বিশ্বকাপ অভিষেকের অপেক্ষা বাড়লো।

২০২৬ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ‘সি’ গ্রুপে তুরস্ক। সেখানে আরও রয়েছে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।