সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের যুবারা ১-০ গোলে হারিয়েছে নেপালকে। ম্যাচের ১০ মিনিটে মানিকের গোলে লিড নেয় বাংলাদেশ। বাকি ৮০ মিনিট ওই গোল ধরে রেখে ফাইনালমঞ্চে উঠে যায় বাংলাদেশের তরুণরা।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলবে শুক্রবার। নেপালের বিপক্ষে বাংলাদেশের যুবারা প্রাধান্য বিস্তার করে খেলে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে।

এগিয়ে যাওয়ার পরপর আরো একবার নেপালের জালে বল পাঠিয়েছিলেন বাংলাদেশের রোনান সুলিভান। তবে তার আগেই উঠেছিল সহকারী রেফারির অফসাইডের পতাকা।

ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ম্যাচের সহজ গোল মিস করে বাংলাদেশ। সুলিভানের ক্রসে সুমন সরেনের শট অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দেন নেপালের গোলরক্ষক।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।