এফএ কাপ

হালান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে সেমিতে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

ক্যারিয়ারে আরও একটি হ্যাটট্রিক যোগ হলো আরলিং হালান্ডের। নরওয়ে তারকার দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছে সিটি, যা একটি রেকর্ড।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় পেপ গার্দিওলার দল। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে এবং প্রথমার্ধে যোগ করা সময়ে একটি ও ৫৭ মিনিটে আরও এক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। মাঝে ৫০তম মিনিটে গোল করেন অ্যান্তোনিও সেমেনও।

লিভারপুলের বিপক্ষে দাপুটে এই জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্নও ধরে রাখল সিটি। অন্যদিকে, লিভারপুলের জন্য এটি ছিল হতাশাজনক একটি দিন।

দলের তারকা মোহাম্মদ সালাহ পেনাল্টি মিস করলে ম্যাচে ফেরার সম্ভাবনাও নষ্ট হয়ে যায়। সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড দুর্দান্ত সেভ করে তাকে রুখে দেন।

সম্প্রতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া সালাহর জন্য এটি ছিল প্রত্যাবর্তনের ম্যাচ, তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।