রেফারির পেনাল্টি বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ মিকেল আর্তেতা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। তবে ফলাফলের চেয়েও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারির সিদ্ধান্ত।
এই ম্যাচে পেনাল্টির সিদ্ধান্ত এসেছে তিনটি। দুই দলই তাদের গোল দুটি করেছে পেনাল্টি থেকেই। তবে আর্সেনালের পক্ষে দেওয়া আরেকটি পেনাল্টি পরে বাতিল হয়ে যায়। এতি নিয়েই চলছে যত তর্ক-বিতর্ক।
প্রথমার্ধে ভিকটর ইয়োকেরেস বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন এবং নিজেই গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। পরে হুলিয়ান আলভারেজ পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান অ্যাটলেটিকো মাদ্রিদের। যেখানে বেন হোয়াইটের বিরুদ্ধে হ্যান্ডবলের সিদ্ধান্তটি ছিল বিতর্কিত।
তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় শেষদিকে পেনাল্টি দিয়েও সেটি বাতিলের ঘটনায়। রেফারি ড্যানি ম্যাক্কেলি প্রথমে ডেভিড হ্যানকোর চ্যালেঞ্জে এবেরচি এজের ওপর ফাউল দেখে পেনাল্টি দেন। কিন্তু ভিএআর রিভিউয়ের পর সিদ্ধান্তটি বদলে যায়।
এতে ক্ষুব্ধ হয়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। প্রতিক্রিয়ায় তিনি জানান, এখানে কোনো ‘স্পষ্ট ভুল’ ছিল না, কিন্তু এই সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। এই পর্যায়ে এমনটা হওয়া উচিত নয়।
ব্যাখ্যা পেয়েছেন কিনা জানতে চাইলে আর্তেতা বলেন, ‘না। যদি একজন রেফারিকে একটি সিদ্ধান্ত দেখতে ১৩ বার রিপ্লে দেখতে হয়, তাহলে সেটি কীভাবে পরিষ্কার সিদ্ধান্ত হতে পারে? এটা মেনে নেওয়া কঠিন, আমরা সবাই ক্ষুব্ধ।’
আইএন