নেইমারের মারধরের শিকার কে এই রবিনহো জুনিয়র?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৬ মে ২০২৬

প্রতিনিয়ত চোটের সঙ্গে লড়াই করা নেইমার এবার খবরের শিরোনাম হয়েছেন সান্তোসের সতীর্থ রবিনহো জুনিয়রকে মারধর করেন। শারীরিকভাবে লাঞ্ছিত হয়ে নেইমাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন রবিনহো জুনিয়র।

রোববারের ট্রেনিং সেশনে এক পর্যায়ে তরুণ ফরোয়ার্ড রবিনহো জুনিয়র ড্রিবল করে নেইমারকে কাটিয়ে গেলে সেটিকে অসম্মানজনক মনে করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রবিনহো জুনিয়রকে পা দিয়ে ফেলে দেন।

কিন্তু কে এই রবিনহো জুনিয়র? নেইমারের ঘটনায় এখন আলোচনায় তিনি। পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে জাগো নিউজ তুলে ধরার চেষ্টা করেছে তার পরিচয়....

২০০৭ সালে ব্রাজিলের সান্তোসে জন্মগ্রহণ করেন এই তরুণ ফুটবলার। তিনি ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহোর ছেলে।

২০২২ সালে জন্মশহর সান্তোসের যুব একাডেমিতে যোগ দেন তিনি। দ্রুতই তার স্কিল, গতি এবং ড্রিবলিংয়ের কারণে নজর কাড়েন।

প্রথমবারের মতো পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেন জন্মশহরের ক্লাব সান্তোসে ২০২৪ সালে। সান্তোস অনূর্ধ্ব-১৭ দলের হয়ে টুর্নামেন্টে অংশ নিয়ে করেন ৯ গোল। দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হন তিনি।

২০২৫ সালে খেলেন ক্লাবের অনূর্ধ্ব-২০ দলে। সে বছরই অংশ নেন ব্রাজিলের সবচেয়ে বড় যুব ফুটবল টুর্নামেন্ট কোপা সাও পাওলো দ্য ফুটবল জুনিয়রে। একই বছর অভিষেক হয় সিনিয়র দলে।

তাকে ধরা হচ্ছে ব্রাজিলের ভবিষ্যত দিনের প্রতিভা। ধীরেধীরে বেশ পরিচিতি লাভ করছেন তিনি। তবে নেইমার দ্বারা লাঞ্ছনার শিকার হয়ে পরিচিত হওয়াটা নিশ্চিতভাবেই তিনি উপভোগ করছেন না।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।