কাতারে ‘শত্রু’র সঙ্গে বসবাস জামাল ভূঁইয়াদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৪ পিএম, ৩০ মে ২০২১

দুইদিন আগে কাতার যাওয়া জাতীয় ফুটবল দল রোববারই উঠেছে অফিসিয়াল টিম হোটেলে। দোহার এ হোটেলের নাম ইজদান প্যালেস। যে হোটেলে বাংলাদেশ ছাড়াও আছে ভারত ও আফগানিস্তান দল। বাংলাদেশের যে তিনটি ম্যাচ বাকি তার মধ্যে প্রধান দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও ভারত। মাঠের শত্রুদের সঙ্গে এক হোটেলেই থাকবেন জামাল ভূঁইয়ারা।

অস্থায়ী হোটেল ছেড়ে টিম হোটেলে ওঠার পর দলের সবাইকে দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করতে হয়েছে। তারপর রোববার বিকেলে কাতার ইউনিভার্সিটি মাঠে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে জেমির শিষ্যরা।

প্রচন্ড গরম এখন কাতারে। রোববার বিকেলে ৪২ থেকে ৪৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে অনুশীলন করেছেন ফুটবলাররা। সোমবার কাতার সময় বিকেল সাড়ে ৪টা থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচে বাংলাদেশ প্রথম খেলবে আফগানিস্তানের বিপক্ষে ৩ জুন। ৭ জুন ভারতের বিপক্ষে খেলে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শেষ করবে ১৫ জুন। শেষ ম্যাচের প্রতিপক্ষ ওমান। এই তিনটি ম্যাচই হওয়ার কথা ছিল সিলেটে। কিন্তু করোনার কারণে ম্যাচগুলো হচ্ছে সেন্ট্রাল ভেন্যু দোহায়।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।