কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আলী হোসেন ফকির
প্রায় দুই যুগ ধরে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। সেই ধারাবাহিকতায় নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে কাবাডি ফেডারেশনের সভাপতি নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পদাধিকারবলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সেই প্রেক্ষিতে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ আলী হোসেন ফকিরকে কাবাডি ফেডারেশনের সভাপতি নিয়োগ দেওয়া হলো।’
তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। নতুন সভাপতি এখন থেকে দেশের জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নেওয়ার পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন।
আরআই/আইএন