পুষ্টিকর ইফতারে রাখুন সবজি দিয়ে ওটস ওমলেট

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১০ মার্চ ২০২৬
ছবি/এআই দিয়ে বানানো

ইফতারে অনেকেই ভাজাপোড়া খাবার বেশি খেয়ে ফেলেন, ফলে পরে পেট ভারী লাগা বা অস্বস্তি দেখা দেয়। তাই ইফতারের টেবিলে হালকা কিন্তু পুষ্টিকর খাবার রাখা জরুরি। ডিম, ওটস ও বিভিন্ন সবজির মিশ্রণে তৈরি ওটস ওমলেট হতে পারে এমনই একটি স্বাস্থ্যকর পদ।

এতে প্রোটিন ও ফাইবারের ভালো সমন্বয় থাকে, যা শরীরকে শক্তি জোগায় আবার হজমেও তুলনামূলকভাবে সহজ। জেনে নিন রেসিপি -

উপকরণ

১. ওটস ১ কাপ
২. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৩. টমেটো কুচি ১ টেবিল চামচ
৪. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ১ চা চামচ
৬. ডিম ২টি
৭. সয়াবিন তেল ৫০ গ্রাম
৮. হলুদ গুঁড়া ১ চিমটি
৯. শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ
১০. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া ও লবণ একসঙ্গে নিন। এরপর এতে দুটি ডিম ভেঙে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

এবার মিশ্রণের সঙ্গে ওটস যোগ করে আবার নেড়ে নিন এবং প্রায় ১০ মিনিট রেখে দিন, যাতে ওটস নরম হয়ে যায়।

এবার ফ্রাইপ্যানে তেল গরম হলে প্রস্তুত ব্যাটার ঢেলে দিন এবং মাঝারি আঁচে ভাজুন। এক পাশ হয়ে গেলে সাবধানে উল্টে দিয়ে অন্য পাশটিও ভেজে নিন। দুই পাশ সোনালি হয়ে গেলে নামিয়ে নিন।

গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর ও সুস্বাদু ওটস ওমলেট। চাইলে টমেটো সস বা সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন।

এএমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।