বিশ্বকাপ অনিশ্চিত তাইজুলের


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২০ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপের বাকি আর মাত্র ২৪ দিন। এর মধ্যে অনুশীলনে ব্যাট করার সময় হাতের আঙুলে চোট পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
এ সম্পর্কে  তাইজুল বলেন,আমি ব্যাটিং অনুশীলনের সময় আঘাত পেয়েছি।  প্রচণ্ড শীত থাকায় খুব ব্যথা অনুভব হচ্ছে। তবে এই আঘাতটা তেমন গুরুতর নয় বলেই মনে হচ্ছে।

অন্যদিকে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন,বিশ্বকাপ দলের সদস্যদের সম্পর্কে আমাদের মন্তব্য করা নিষেধ আছে। আমরা বিষয়টা আগে টিম ম্যানেজমেন্টকে জানাব, তারা গুরুত্বপূর্ণ মনে করলে সংবাদমাধ্যমকে জানাতে পারে।
আমরা ওর আঘাত পরীক্ষা করে দেখছি। আশা করি খুব দ্রুতই তার সম্পর্কে রিপোর্টটা দিতে পারবো। তবে অন্য একটি সূত্র জানায়,আঘাতটি খুব বেশি গুরুতর না হলেও এটি তাইজুলকে ভোগাতে পারে।

তাইজুল ইসলাম জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছে। এই বোলারের ওপর দলের আছে ভীষণ আস্থা। তাই তাইজুলের এই আঘাত জন্য বড় চিন্তার কারণ।   

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।