দুর্নীতি রুখতে প্রস্তুত আইসিসি
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার ক্রিকেটে দুর্নীতির ঘটনা ধরা পড়েছে। গত সাড়ে চার বছরে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট,পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ এবং স্পিনার দানিশ কানেরিয়া স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ায় নিষিদ্ধ হয়েছেন। এবার বিশ্বকাপে দুর্নীতি রুখতে প্রস্তুত আইসিসি।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান,বিশ্বকাপে দুর্নীতি রুখতে আইসিসি প্রস্তুত। দুর্নীতির দিক থেকে এটা বলা নিরাপদ যে,অন্য যে কোনো সময়ের চেয়ে আমরা অনেক বেশি প্রস্তুত।রিচার্ডসন আরও বলেন,আইসিসির দুর্নীতিবিরোধী কর্মীরা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার স্থানীয় পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করবেন। কারা দুনীর্তিবাজ এবং বিশ্বে কারা ম্যাচ পাতাতে চেষ্টা করতে পারে এ নিয়ে আইসিসির কাছে তথ্যও রয়েছে।
রিচার্ডসন দাবি করেন,খেলার বাইরের কারো পক্ষে বিশ্বকাপের সঙ্গে যুক্ত খেলোয়াড়,আম্পায়ার বা কাউকে দুর্নীতিতে জড়িয়ে ম্যাচ পাতানোর চেষ্টা করা কঠিন হবে। দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিচার্ডসন বলেন,বিশ্বকাপের আয়োজক দুই দেশে ম্যাচ পাতানোর চেষ্টা করাটা এখন ফৌজদারি অপরাধ বলে বিবেচনা করা হচ্ছে।
এমআর