নতুন বছরে আইসিসি`র প্রথম বোর্ড সভা বুধবার


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

আগামী ২৮ ও ২৯ তারিখ দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-র প্রধান কার্যালয়ে নতুন বছরের প্রথম বোর্ড সভায় বসতে যাচ্ছেন আইসিসি`র কর্মকর্তারা।

বিশ্বকাপকে সামনে রেখে এ সভায় অবৈধ বোলিং অ্যাকশন, ডোপিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধে পদক্ষেপ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। তবে মূল আলোচনায় থাকবে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি।

প্রথম পর্যায়ের বোর্ড সভা শুরুর আগে রোববার থেকে অন্যান্য সাব কমিটির সভা শুরু হয়ে গিয়েছে। তবে ২৮ ও ২৯ তারিখে নির্বাহী কমিটি, পূর্নাঙ্গ কাউন্সিল ও আইসিসি-র চূড়ান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এতে কাউন্সিলের অভ্যন্তরীণ বিষয় ছাড়াও বিশ্বকাপের শুরুর আগেই আইসিসি-র কোড অব কন্ডাক্ট প্রয়োগ, খেলা চলাকালীন ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়ে পর্যালোচনা করা হবে।

এছাড়া অবৈধ বোলিং অ্যাকশন, দুর্নীতি ও ড্রাগের প্রতিরোধে নেয়া ব্যবস্থা সহ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হবে। যাতে উপস্থিত থাকবেন আইসিসি`র চেয়ারম্যান এন শ্রীনিবাসন, প্রেসিডেন্ট আ.হ.ম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।