কোয়ার্টার ফাইনালে সেরেনা
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার সেরেনা উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের তারকা হারিয়েছেন স্পেনের গারবিন মুগুরুজাকে।
কোর্টের লড়াইয়ে স্প্যানিশ তারকার বিপক্ষে শুরুটা ভাল হয়নি সেরেনার। প্রথম সেটে মুগুরুজার কাছে ৬-২ গেমে হেরেছিলেন তিনি। তবে পরবর্তী দুই সেটে ৬-৩, ৬-২ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা।
কোয়ার্টার ফাইনালে সেরেনার মুখোমুখি হবেন স্লোভাকিয়ার ডোমিনিকা চিবুলকোভা। তিনি ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।