অগ্রণী ব্যাংক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫। মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ মাঠে গত শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক মো. আরাস্তু খান, ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, কেএমএন মনজুরুল হক লাবলু, অধ্যাপক ডা. আব্দুর রউফ সরদার, আলতাফ হোসাইন মোল্লা, এবিএম কামারুল ইসলাম, হাসিনা নেওয়াজ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী সৈয়দ আব্দুল হামিদ প্রমুখ।
উৎসবমুখর দিন শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত।
এসএ/আরএস/আরআই