অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে জোকোভিচের ইতিহাস


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে অ্যান্ডি মারেকে হারিয়ে ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। অ্যান্ডি মারেকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৭-৪), ৬-৩, ৬-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের এটি পঞ্চম ও সব মিলিয়ে অষ্টম গ্রান্ডস্লাম জয়।

এই টুর্নামেন্টে পাঁচবার ফাইনালে ওঠে প্রতিবারই শিরোপা জিতলেন জোকোভিচ। এর আগেও তিনবার ফাইনালে উঠেছিলেন তিনি, কিন্তু কখনই শেষ হাসি হাসতে পারেননি।

২০১২ সালের ইউএস ওপেন ফাইনালে ৪ ঘণ্টা ৫৪ মিনিটের লড়াইয়ে জোকোভিচকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন মারে।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।