বিশ্বকাপে অনিশ্চিত ফকনার
চোটের কারণে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনারের। রোববার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বোলিং করার সময় পেশীতে চোট পান অস্ট্রেলিয়ান এই পেসার।
অস্ট্রেলিয়ান টিমের পক্ষ থেকে জানানো হয়েছে চোট তেমন গুরুতর নয়। তবে বিশ্বকাপে এই পেসার থাকবে কি না তা জোর দিয়ে বলা হয় নি।
ফকনার সম্পর্কে ম্যাক্সওয়েল বলেন, সে অসাধারণ একজন ক্রিকেটার। তবে এই মূহুর্তে বেশি দুশ্চিন্তা করতে চাচ্ছি না। আশা করি সামনের সপ্তাহেই সুস্থ হয়ে সে ক্রিকেটে ফিরে আসবে।
তবে শেষ পর্যন্ত ফকনার যদি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদই পড়েন, সে ক্ষেত্রে তার বদলে দলে জায়গা পেতে পারেন হেনরিক কিংবা শন মার্শ।
এমআর/আরআইপি