আফ্রিকান কাপের সেমিতে আইভরিকোস্ট
আফ্রিকান ন্যাশনস কাপে আলজেরিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আইভরিকোস্ট। আইভরিকোস্টের তারকা স্ট্রাইকার উইলফ্রাইড বনি করেন জোড়া গোল।
খেলার ২৬ মিনিটে বনি গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেয়। এরপর দুই দলই একাধিক আক্রমণ করলেও আর কোন গোল করতে পারেনি কোন দলই। ফলে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আইভরিকোস্ট।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল করে আলজেরিয়াকে সমতায় ফেরান স্ট্রাইকার এল সোউদানি। কিন্তু, ৬৮ মিনিটে ম্যানসিটি তারকা ইয়াইয়া তোরের কাছ থেকে বল পেয়ে বনি নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন। ম্যাচের একেবারে শেষমুহূর্তে আলজেরিয়ার বুকে শেষ পেরেকটি ঠুকে দেন রোমার স্ট্রাইকার গারভিনহো। এরপর ম্যাচ ফেরার শত চেষ্টা করেও পেরে উঠেনি আলজেরিয়ান ফুটবলাররা।
নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আইভরিকোস্ট। সেমিতে তাদের প্রতিপক্ষ কঙ্গো।
এমআর/আরআইপি