অনুশীলনে টাইগাররা
ফাইল ছবি
পুরো একদিনের বিশ্রামের পর আবারো অনুশীলনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে টাইগাররা।
আগের দিন শৃঙ্খলা ভঙ্গের কারণে আইসিসি ও বিসিবির সিদ্ধান্তে দেশে ফেরত পাঠানো হয় পেসার আল আমিনকে। তাই মেলবোর্নের মাঠে আল আমিনকে ছাড়াই মাঠে অনুশীলনে নামে টাইগাররা। যদিও আল আমিনের পরিবর্তে দলে জায়গা পাওয়া শফিউল ইসলাম এখনও অস্ট্রেলিয়ায় পৌঁছাননি।
তবে, বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছেনা দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেলেই এক পয়েন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসে আছে মাশরাফি, সাকিবরা।
এআরএস/আরআইপি