তামিমকে বাদ দেয়ার পরামর্শ পন্টের


প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

চলমান বিশ্বকাপে তামিমকে বাদ দেওয়ার পরামর্শ দিলেন মাশরাফিদের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট। তামিমের সাম্প্রতিক পারফর্মেন্স নিয়ে সমালোচনার মধ্যেই এই মন্তব্য করলেন পন্ট।

ইয়ান পন্ট বলেন, ‘বলতে খারাপ লাগছে তারপরেও বলতে হচ্ছে, তামিমকে এবার সরানো উচিত। শ্রীলংকার বিপক্ষে এমন ব্যাটিং স্বর্গে প্রথম বলে আউট হওয়াটা দুর্ভাগ্যের।

এছাড়া অন্যান্য খেলোয়াড়দের বিষয়েও এই সাবেক গুরু কিছু পর্যবেক্ষণ দিয়েছেন, ‘সাকিব আর মুশফিক বড্ড নিচে নেমে খেলে। আমার তো মনে হয় সাব্বিরকেও আরেকটু উপরে খেলানো যায়।’

বাংলাদেশের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।