টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দলের জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনে বাংলাদেশ দলের ৬ উইকেটে জয়ের পর এ অভিনন্দন জানান তিনি।
এটি এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের দ্বিতীয় জয়। এর আগে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০৫ রানের জয় পায় টাইগাররা।
প্রধানমন্ত্রী তার অভিনন্দনবার্তায় বাংলাদেশ দলের খেলোয়ার, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি আশা করেন, বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
বিএ/এমএস