অস্ট্রেলিয়ায় টাইগার কীর্তি নিয়ে কার্টুন
ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের ১১তম আসরে কোয়ার্টার ফাইনালে অংশ নিচ্ছে টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬০ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।
অভূতপূর্ব এই জয় নিয়ে ব্যতিক্রমী এক কার্টুন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় পত্রিকা হেরাল্ড সান।
কার্টুনে দেখানো হয়েছে রয়েল বেঙ্গল টাইগার একটি আহত সিংহের লেজ ধরে টানছে। যে সিংহ টাইগারের হাত থেকে বাঁচার চেষ্টা করছে।
এএ